স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথ-নজরুলের প্রতিকৃতিতে কালির পোঁচ, শোরগোল আরামবাগে - 24 Ghanta Bangla News
Home

স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথ-নজরুলের প্রতিকৃতিতে কালির পোঁচ, শোরগোল আরামবাগে

Spread the love

স্কুলের দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মুখে কালির পোঁচ! এই দৃশ্য ঘিরে শোরগোল পড়ল হুগলির আরামবাগে।

আরামবাগের ১২ নম্বর ওয়ার্ডের হরিপুর সাইয়েদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। পুজোর ছুটির পরে শুক্রবার থেকে স্কুল খুলেছে। তার আগে বৃহস্পতিবার স্কুলচত্বর পরিষ্কার করাতে এসে বিষয়টি প্রধান শিক্ষকের নজরে পড়ে। তার পরেই জানাজানি হয় এলাকায়। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। তবে এই ঘটনায় কারা জড়িত, তা স্পষ্ট নন। এ কাজ কবে করা হয়েছে, তা-ও জানা যায়নি। প্রধান শিক্ষক মহাদেব শীল বলেন, ‘প্রাথমিক ভাবে বিষয়টি স্কুল পরিদর্শককে জানিয়েছি। তাঁর নির্দেশ মতোই স্কুল খুললে পরবর্তী পদক্ষেপ করা হবে।’ স্কুল পরিদর্শক চিরঞ্জিৎ মুখোপাধ্যায় বলেন, ‘প্রধান শিক্ষককে বলা হয়েছে থানায় অভিযোগ দায়ের করতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *