না বুঝে মিডিয়ার সামনে স্পিকটি নট! মন্ত্রীদের পরামর্শ মোদীর - 24 Ghanta Bangla News
Home

না বুঝে মিডিয়ার সামনে স্পিকটি নট! মন্ত্রীদের পরামর্শ মোদীর

Spread the love

সূত্রের খবর, চিন্তন বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রক এবং সেগুলির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাজ পর্যালোচনার সময়ে প্রধানমন্ত্রী এ বারেও সঠিক পরিসংখ্যান রক্ষার উপরে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন৷ বিভিন্ন উন্নয়নমুখী কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ নিয়ে উচ্চপদস্থ আমলারা মন্ত্রীদের সামনে যে পরিসংখ্যান পেশ করে থাকেন, সেই সব পরিসংখ্যানকে যাচাই করা হয় কী ভাবে, প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী৷ সূত্রের দাবি, বৈঠকে মোদী সাফ বুঝিয়ে দিয়েছেন, প্রয়োজনে যে রাজ্যে সংশ্লিষ্ট কেন্দ্রীয় প্রকল্পটি পরিচালিত হচ্ছে, সেখান থেকে প্রকল্প সংক্রান্ত পরিসংখ্যান যাচাই করতে হবে, প্রকল্পস্থলে কেন্দ্রীয় আধিকারিক পাঠিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *