নভি মুম্বই সেরা, ঘুরুন রেওয়া-রুদ্রপুর - 24 Ghanta Bangla News
Home

নভি মুম্বই সেরা, ঘুরুন রেওয়া-রুদ্রপুর

Spread the love

‘স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা’ টানা আট বছর ধরে দেশের পরিচ্ছন্নতম শহর ছিল ইন্দোর। এ বছর ইন্দোরকে পিছনে ফেলে দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা পেল নভি মুম্বই। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতার সমীক্ষায়নভি মুম্বইয়ের পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে গুজরাতের সুরাট ও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। এ ছাড়া মধ্যপ্রদেশের রেওয়া হলো পরিচ্ছন্ন নদী তীরবর্তী শহর এবং উত্তরাখণ্ডের রুদ্রপুর হলো সবচেয়ে পরিষ্কার হিমালয়-সংলগ্ন শহর।

এই স্বীকৃতির পর পর্যটকদের নজরেও এসেছে রেওয়া ও রুদ্রপুর। চেনা পাহাড়, ঐতিহ্যবাহী শহর বা অভয়ারণ্যের বাইরে নতুন কোথাও যেতে চাইলে ভ্রমণতালিকায় রাখতে পারেন এই দুই শহরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *