Paralympics 2024: প্যারালিম্পিকে সোনার ধারাবাহিকতা সোনার মেয়ের, ইতিহাস অবনীর – Bengali News | Avani Lekhara won Gold and Mona Agarwal bags Bronze in Women’s 10m Air Rifle Standing SH1 event in Paralympics 2024
Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিকে সোনা ধরে রাখলেন অবনী, মোনার ব্রোঞ্জImage Credit source: X
কলকাতা: প্যারিস প্যারালিম্পিকের দ্বিতীয় দিন ভারতের সোনায় সোহাগা। একের পিঠে দুইও বলা চলে। শুক্র-বিকেলে প্যারিস প্যারা গেমস থেকে এল সোনা সহ জোড়া পদক। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1 ইভেন্টে নেমেছিলেন অবনী লেখারা (Avani Lekhara) ও মোনা আগরওয়াল (Mona Agarwal)। দু’জনই ভারতের পদকের খাতায় অবদান রাখলেন। টোকিও প্যারালিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনী। এ বার প্যারিসে সেই সোনা ধরে রাখার লক্ষ্যে নেমেছিলেন তিনি। তাতে সফল হয়েছেন ভারতের প্যারা শুটার। অবনীর মুখে সোনার হাসি ফোঁটার পাশাপাশি ভারতের আর এক প্যারা শুটার মোনা একই ইভেন্টে পেয়েছেন ব্রোঞ্জ।
বিস্তারিত আসছে…