‘গৃহবন্দী’ করে রাখার অভিযোগ, স্থানীয় নির্বাচনের আগে কী বার্তা পরিবেশকর্মীর?
বৃহস্পতিবার ওয়াংচুক অভিযোগ করেছেন, তাঁকে কার্যত ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে। তিনি দাবি করেন, বেশ কয়েকজন সশস্ত্র রক্ষী তাঁর বাসভবন ঘিরে রেখেছে। এক্স (X)-এ একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমি গৃহবন্দি অবস্থায় আছি।’ তিনি আরও জানান, সরকারের ভাষ্য অনুযায়ী তাঁকে কেবল ‘বাড়িতে থাকার পরামর্শ’ দেওয়া হয়েছে।