Murshidabad: নৃশংসভাবে ৯ বছরের নাবালিকাকে খুন করল ১৪ বছরের কিশোরী! কী কাজ করছিল তাঁর মাথায়? | Murshidabad: 14 year old girl ended life of 9 Year old Girl over jewellery
মুর্শিদাবাদ: এ কেমন শৈশব। খুন ৯ বছরের নাবালিকা। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল ১৪ বছরের এক নাবালিকাকে। এই বয়সেই এমন অপরাধ? খুনের কারণ শুনলে চমকে যাবেন। শুধুমাত্র সোনার গহনার লোভে এক নিষ্পাপ প্রাণ কেড়ে নিল নাবালিকা।
নৃশংস ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদায়। মৃত নাবালিকার মল্লিকা খাতুন (৯)। তাঁর বাড়ি নওদা থানার অন্তর্গত বালি গ্রামে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই নিখোঁজ ছিল নাবালিকা। এরপর রাত্রে প্রতিবেশী আত্মীয়ের বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের পর খাটের নীচে দেহ লুকিয়ে রেখেছিল নাবালিকা।
নিহত ওই নাবালিকার মা-বাবা ডাক্তার দেখাতে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল মল্লিকা। ওই সুযোগেই বাড়িতে ঢোকে প্রতিবেশী নাবালিকা। আত্মীয় হওয়ায়, সরল বিশ্বাসে ৯ বছরের মেয়েটিও বাধা দেয়নি। এরপরই ঘৃণ্য কাজ ঘটায় বছর চোদ্দর ওই নাবালিকা। প্রথমে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। তারপর তাঁর দেহ ক্ষত-বিক্ষত করে।
এদিকে, বাড়ি ফিরে মেয়েকে খুঁজে না পাওয়ায়, তাঁর মা-বাবা খোঁজাখুঁজি শুরু করে। নওদা থানাতেও খবর দেওয়া হয়। পুলিশ এসে তল্লাশি শুরু করে। প্রতিবেশীর বাড়িতে ঢুকে খুঁজতেই, খাটের নীচ থেকে দেহ উদ্ধার হয়।
প্রতিবেশী ওই নাবালিকাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে, অপরাধের কথা স্বীকার করে। এরপরেই জুভেনাইলে পাঠানো হয় অভিযুক্ত নাবালিকাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গহনার লোভেই ৯ বছরের নাবালিকাকে খুন করেছে প্রতিবেশী নাবালিকা।
জানা গিয়েছে, অভিযুক্ত নাবালিকা একাই থাকে বাড়িতে। তাঁর মা স্বামী পরিত্যক্তা। বর্তমানে নাবালিকার মা-ও থাকেন না। নাবালিকা বিভিন্ন জায়গায় এর আগেও চুরি বা কুকর্মের সঙ্গে যুক্ত ছিল। ওই নাবালিকাকে শুক্রবার বহরমপুরের জুবিনাইলে পাঠানো হয়।