India-Bangladesh Relations: হাসিনার প্রত্যপর্ণে ফের বাড়ছে ভারত-বাংলাদেশের অস্বস্তি? চরম জলঘোলা | India Bangladesh Diplomatic Tensions: Meeting Postponed Amid Sheikh Hasina Extradition Debate - 24 Ghanta Bangla News
Home

India-Bangladesh Relations: হাসিনার প্রত্যপর্ণে ফের বাড়ছে ভারত-বাংলাদেশের অস্বস্তি? চরম জলঘোলা | India Bangladesh Diplomatic Tensions: Meeting Postponed Amid Sheikh Hasina Extradition Debate

Spread the love

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।Image Credit: Getty Image

কোচবিহার: হাসিনা প্রত্যর্পণ থেকে সীমান্ত সমস্যা, একাধিক ইস্যুতে অস্বস্তি! স্থগিত ভারত-বাংলাদেশ কনসুলার বৈঠক।  ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ফের অস্বস্তির ইঙ্গিত। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দেশের পঞ্চম কনসুলার বৈঠক । কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত রাখা হয়েছে। কবে এই বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, ভারতের পক্ষ থেকেই সময়সূচির অসুবিধার কথা জানিয়ে বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল।

কূটনৈতিক মহলের নজর এখন বৈঠক স্থগিতের পেছনে কারণগুলির দিকে। একাধিক বিষয়কে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই দিল্লি ও ঢাকার সম্পর্কে টানাপোড়েন চলছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি। বাংলাদেশ বারবার হাসিনাকে ফেরানোর দাবি জানালেও ভারত এখনও তাঁকে প্রত্যর্পণ নিয়ে কোনও স্পষ্টভাবে কিছু জানায়নি । পাশাপাশি শেখ হাসিনার পাসপোর্ট ও পরিচয়পত্র সংক্রান্ত আবেদন নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এছাড়াও সীমান্তে অনুপ্রবেশ, পুশ-ইন অভিযোগ, বিএসএফের ভূমিকা, ভিসা পরিষেবা এবং দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবর্তন নিয়ে মতপার্থক্য রয়েছে। বাংলাদেশের মৎস্যজীবীদের আটক ও প্রত্যাবর্তন এবং আইনি সহযোগিতার বিষয়গুলিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কথা ছিল।

অন্যদিকে, ১৯৯৬ সালের গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। নতুন চুক্তি নিয়ে আলোচনা এবং তিস্তার জলবণ্টন ইস্যুও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে বৈঠক স্থগিতের আনুষ্ঠানিক কারণ হিসাবে ভারতের পক্ষ থেকে সময়সূচির অসুবিধার কথা জানানো হয়েছে। শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত আবেদনকে সরাসরি এর কারণ বলা যাচ্ছে না। বাংলাদেশের দিল্লি হাইকমিশনের এক আধিকারিকের বক্তব্য, ওই আবেদন জমা পড়ার আগেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সব মিলিয়ে, কূটনৈতিক স্তরে আলোচনা পিছিয়ে যাওয়ায় ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *