Awas Yojana: নাম গোয়ালঘর, অ্যাকাউন্টে ঢুকেছে ১ লক্ষ ২০ হাজার! তৃণমূল আমলে ব্যাপক 'দুর্নীতি' আবাসে! | Awas Yojana Scam in Bengal: Beneficiary Named 'Goalkhor' Gets Rs 1lakh 2 thousands Despite No Address - 24 Ghanta Bangla News
Home

Awas Yojana: নাম গোয়ালঘর, অ্যাকাউন্টে ঢুকেছে ১ লক্ষ ২০ হাজার! তৃণমূল আমলে ব্যাপক ‘দুর্নীতি’ আবাসে! | Awas Yojana Scam in Bengal: Beneficiary Named ‘Goalkhor’ Gets Rs 1lakh 2 thousands Despite No Address

Spread the love

মথুরাপুর: উপভোক্তার নাম ‘গোয়ালঘর’। নেই কোনও ঠিকানা। অথচ সেই উপভোক্তার নামেই প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। শুধু তাই নয়, দু’দফায় সেই টাকা ঢুকেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকে আবাস যোজনার তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে কার্যত হতবাক প্রশাসনিক আধিকারিকরা।

লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী…তৃণমূল আমলে একের পর এক প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। মিলছে একের পর এক ভুয়ো উপভোক্তার হদিশ। একইভাবে আবাস যোজনাতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে বিগত সরকারের আমলে। বর্তমানে বিজেপি সরকারের আমলে আবাসে এমনই ২৯ জন ভুয়ো উপভোক্তার হদিশ পাওয়া গিয়েছে।

সেই ভুয়ো উপভোক্তাদের মধ্যেই রয়েছে গোয়ালঘর। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে এমনই তথ্য হাতে পান দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, অনেক খুঁজে ২৯ জনের মধ্যে ২৭ জনকে টাকা ফেরত চেয়ে নোটিশ পাঠানো হয় মথুরাপুর ২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। নোটিসে অধিকাংশ উপভোক্তা টাকা ফেরত দেয়নি বলে অভিযোগ।

একই ধরনের অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকেও। আবাস যোজনার টাকা কীভাবে প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে অন্যদের অ্যাকাউন্টে গেল, তালিকায় ‘গোয়ালঘর’-এর মতো নাম কীভাবে নথিভুক্ত হল, তা নিয়েই এখন তদন্তের দাবি উঠছে। এই ঘটনায় শুধু ভুয়ো উপভোক্তাদের নয়, প্রশাসনের কোনও আধিকারিকের ভূমিকা ছিল কি না, তা-ও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *