৩২৯ জনকে হলফনামার নির্দেশ ভাঙড়ে
প্রশান্ত ঘোষ, ভাঙড়
কারও পাকা বাড়ি রয়েছে, কারও পরিবারের মাসিক আয় নির্ধারিত সীমার বেশি। কেউ আবার আয়কর দেন, কারও রয়েছে একাধিক শোওয়ার ঘর। অথচ সরকারি নথিতে তাঁরা গৃহহীন! সেই পরিচয়েই পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা ঢুকেছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এ বার সেই টাকা ফেরত চেয়ে কড়া পদক্ষেপের পথে ভাঙড়-১ ব্লক প্রশাসন। অনিয়মের অভিযোগে চিহ্নিত ৩২৯ জন উপভোক্তাকে নোটিস পাঠিয়েছে ব্লক প্রশাসন। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।