সরাসরি নোটিস! সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ নবান্নের | Government Negligence Won’t Be Tolerated: Officials Face Show Cause Notice for Delays
সরকারি কাজে গাফিলতি আর বরদাস্ত করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করলেই এবার সরাসরি শো-কজের মুখে পড়তে হবে সরকারি আধিকারিকদের। এ বিষয়ে কড়া নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। সরকারি দফতরের কাজকর্মে গতি আনতে এবং সাধারণ মানুষের হয়রানি কমাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।