লুকা মাজসেনের যোগদানের কথা জানিয়ে দিল মুম্বাই
সায়ন সেনগুপ্ত, কলকাতা: জল্পনার অবসান। অবশেষে গত বৃহস্পতিবার এই স্লোভেনিয়ান তারকার দলে যোগদানের কথা জানিয়ে দিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। উল্লেখ্য, এই মরসুমের…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: জল্পনার অবসান। অবশেষে গত বৃহস্পতিবার এই স্লোভেনিয়ান তারকার দলে যোগদানের কথা জানিয়ে দিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। উল্লেখ্য, এই মরসুমের শুরু থেকেই ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল মুম্বাই শিবির। সেক্ষেত্রে দুইবারের সুপার কাপ জয়ী কোচ মানোলো মার্কেজের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট।
তবে ব্যাপক প্রত্যাশা থাকলেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। এবারের আইএসএলের প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সের কাছে পরাজিত হয় মুম্বাই সিটি এফসি। তারপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পাঞ্জাব এফসির ও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট ছিনিয়ে নেয় মুম্বাই। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। গত ম্যাচে টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে পরাজিত হয়েছিল আইএসএল জয়ী দল।

যেটা চমকে দিয়েছিল সকলকে। যারফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একাদশ তম স্থানে রয়েছে মুম্বাই সিটি। এমন পারফরম্যান্স যে কিছুতেই মেনে নিতে পারবে না ম্যানেজমেন্ট বা সমর্থকরা, সেটাই স্বাভাবিক। যারফলে গত কয়েকদিন আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে মানোলোকে বিদায় জানায় মুম্বাই শিবির। কিন্তু কে হবেন দলের নতুন কোচ, সেটা এখনও স্পষ্ট নয়। এসবের মাঝেই বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসতে শুরু করেছিল লুকা মাজসেনের নাম। শোনা যাচ্ছিল, কথাবার্তা এগিয়ে গিয়েছিল অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলেই তার যোগদানের কথা জানিয়ে দেবে এই ফুটবল দল।
সেটাই হয়েছে এবার। একটা সময় চার্চিল ব্রাদার্সে যোগদানের মধ্য দিয়ে ভারতীয় ক্লাব ফুটবলে আগমন ঘটেছিল তার। পরবর্তীতে বেঙ্গালুরু ইউনাইটেড সহ গোকুলাম কেরালার মত দলে খেলেছিলেন লুকা। সেখান থেকে পরবর্তীতে তাকে দলে নিয়েছিল পাঞ্জাব এফসি। নজরকাড়া পারফরম্যান্স ও ছিল এই বিদেশি ফুটবলারের। দ্বিতীয় ডিভিশন লিগের পাশাপাশি প্রথম ডিভিশনে ও দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বিদেশির। তারপর ডায়মন্ড হারবারের হয়ে খুব একটা সুবিধা করা সম্ভব না হলে ও এবার নয়া চ্যালেঞ্জ।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.