মেসেজে, কলে বিভ্রান্ত করেও খুনে ধৃত ‘পাবজি’ খেলার সঙ্গী
মঙ্গলবার রাতে বরাহনগরের ফ্ল্যাটে বিছানায় শোয়ানো অবস্থায় মেলে যুবতীর দেহ। শরীরে ছিল একাধিক ক্ষতচিহ্ন, পরনের কুর্তির ডান হাতের জায়গাটি ছেঁড়া ছিল। তদন্তকারীদের দাবি, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, খুনের আগে ওই যুবতীর উপরে চরম শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। তাঁর মাথা, মুখ ও পিঠে আঘাতের চিহ্নের পাশাপাশি যৌনাঙ্গেও ক্ষত মিলেছে।