মুম্বইয়ের স্টেশনে বাজছে ভোজপুরি ভাষায় গান, আপত্তি মারাঠি সংগঠনের
এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই গান বাজানো আপত্তি তুলেছে একাধিক সংগঠন। সেখানে এই গান বাজানো নিয়ে প্রশ্ন তুলেছে মারাঠি একীকরণ সমিতি (Marathi Ekikaran Samiti)। ওই সংগঠনের সম্পাদক কৃষ্ণ যাদব জানিয়েছেন, তাঁরা ছটপুজোকে শ্রদ্ধা করেন। তবে, রেলওয়ের পাবলিক অ্যাড্রেস সিস্টেম যাত্রীদের নিরাপত্তা, ভ্রমণ সংক্রান্ত তথ্য এবং জরুরি অবস্থার বিষয়ে বার্তা দেওয়ার কাজে ব্যবহার করা উচিত। কেন এই ভাবে গান বাজানো হচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে রেলকে বলেও দাবি করেন তিনি।