বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! দক্ষিণবঙ্গে কবে জাঁকিয়ে বসবে শীত? - 24 Ghanta Bangla News
Home

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! দক্ষিণবঙ্গে কবে জাঁকিয়ে বসবে শীত?

Spread the love


কলকাতা: একদিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, অন্যদিকে উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস। আবহাওয়ার এই দুই বিপরীত পরিস্থিতির মধ্যে শীতের অপেক্ষায়…

কলকাতা: একদিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, অন্যদিকে উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস। আবহাওয়ার এই দুই বিপরীত পরিস্থিতির মধ্যে শীতের অপেক্ষায় বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। ফলে সপ্তাহের শুরুতেই শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শনিবারের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার নাগাদ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে সেটি।

এই পরিস্থিতির জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বীপপুঞ্জের কিছু এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপটি আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদদের একাংশ। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এখনও নিশ্চিত নয়। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘আখবান’। নামটি দিয়েছে ইরান।

উত্তর ভারতে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

শুক্রবার উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে আবহাওয়া মূলত শুষ্ক থাকার কথা। তবে জম্মু-কাশ্মীর ও লাদাখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পঞ্জাবের কয়েকটি এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

জম্মু-কাশ্মীর ও সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশের কিছু এলাকাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কবে বাড়বে শীত?

বাংলায় আপাতত বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। তবে আগামী সোমবারের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে।

এদিকে দিল্লিতে আগামী ১৩ ও ১৪ নভেম্বর রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে। ১৫ নভেম্বর তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ১৬ থেকে ১৯ নভেম্বরের মধ্যে রাজধানী ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমতে পারে। অর্থাৎ উত্তর ভারতেও ধীরে ধীরে শীতের দাপট বাড়ার ইঙ্গিত মিলছে।

লোহার রড, বাঁশ নিয়ে হামলা! দুর্গাপুরে প্রাণ গেল বিজেপি যুবনেতার

স্ত্রীর কাছে ফিরতে মরিয়া! কলকাতা বিমানবন্দরে হাইজ্যাকের ভুয়ো হুমকি, গ্রেফতার ব্যক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *