দু’মাস ক্যান্সারে আক্রান্ত ছিলেন, পুকুর থেকে দেহ উদ্ধার প্রৌঢ়ের
প্রাথমিক অনুমান, বাড়ি থেকে বেরিয়ে হেঁটে এসে তিনি পুকুরে ঝাঁপ দিয়েছিলেন। তবে ক্যান্সারের অসহ্য যন্ত্রণার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে দীর্ঘদিনের ক্যান্সারের চিকিৎসা, অসহ্য রোগযন্ত্রণা এবং একাকিত্বের মধ্যে থাকা এক ৫১ বছরের মানুষের এমন মর্মান্তিক পরিণতি ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।