সরকারি বাজারেই বিকোল শব্দবাজি, ধৃত ব্যবসায়ী, উদ্ধার বিপুল বাজি
থানা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে সরকারি বাজারে সবুজ বাজির স্টিকার লাগিয়ে কী ভাবে নিষিদ্ধ বাজি বিক্রি হচ্ছিল, কেন বিষয়টি আগেই পুলিশ-প্রশাসনের নজরে আসেনি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুলিশ-প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। একজন প্রশ্ন তুলেছেন, ‘পুজো-পার্বণ সব শেষ, এতদিন পরে আর নিষিদ্ধ বাজি ধরে লাভ কী?’ একজন আবার লিখেছেন, ‘সব নাটক, বাজি বাজার শুধু নামেই, সব জায়গায় (নিষিদ্ধ বাজি) বিক্রি হচ্ছে।’ যদিও এই কটাক্ষ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ।