মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাছেই সন্দেহভাজন গাড়ি, বেপাত্তা মালিক, বুলডোজ়ার আনল পুলিশ
উল্লেখ্য, শুক্রবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর গ্র্যান্ড ওপেনিং-এর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দিন বিকেলে কুটির মাঠে নামবে মুখ্যমন্ত্রীর চপার। এর পরে মানকুণ্ডু সার্কাস মাঠে পুজোয় যাবেন তিনি। সেখান থেকে মেরি মাঠে মেগা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেরি মাঠে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেরি মাঠের অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী স্ট্যান্ড ধরে যাবেন রানিঘাটে। যেখানে আরতির আয়োজন করা হয়েছে। সেখান থেকে ভেসেলে করে জগদ্দলে যাবেন মুখ্যমন্ত্রী।