পর্দায় আসছে নতুন সাত জুটি
বলিউডে নতুন জুটি মানেই দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল। যা আরও বাড়িয়ে দিয়েছে আগামী কয়েকটি বড় বাজেটের ছবি। একদিকে রয়েছেন বলিউডের জনপ্রিয় তারকারা, অন্য দিকে দক্ষিণী ছবির পরিচিত মুখ। তাঁদের প্রথমবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। অ্যাকশন, রোম্যান্স থেকে সায়েন্স ফিকশন, নানা ধরনের ছবিতে দেখা যাবে এই নতুন জুটিদের।