আত্মবিশ্বাস ধরে রাখার সিক্রেট শেয়ার আয়ুষ্মানের
জীবনের যে কোনও কঠিন মুহূর্তেও আত্মবিশ্বাস ধরে রাখা সবচেয়ে প্রয়োজন। সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই তাই দুটি কৌশল বেছে নিয়েছেন আয়ুষ্মান। নিজেকে চাঙ্গা রাখতে খুব জটিল কোনও নিয়ম পালন করেন না। বরং, পর্যাপ্ত ঘুম এবং সঠিক সময়ে খাবার খাওয়াই তাঁর সুস্থ থাকার চাবিকাঠি। তাঁর কথায়, ‘রাতে আট ঘণ্টা ঘুম হলে তাঁর মনে হয় তিনি যেন গোটা পৃথিবী জয় করতে পারবেন। পর্যাপ্ত ঘুম এবং খাবার না পেলে সবটা নষ্ট হয়ে যায়।’