লাভের পরিমাণ কমলো সিইএসসি-র
লাভের পরিমাণ কমলো সিইএসসি লিমিটেডের। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বিদ্যুৎ সংস্থাটির সম্মিলিত নিট মুনাফা গত অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের তুলনায় ২.২ শতাংশ কমে ৪৩৮ কোটি টাকা হয়েছে। গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থাটি নিট ৪৪৮ কোটি টাকা মুনাফার মুখ দেখেছিল। আরপি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর সংস্থাটির মোট আয়ের অঙ্ক একই সময়ে বেড়ে ৫,৬৮৬ কোটি টাকা হয়েছে।