ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, পা দিয়েই যম দুয়ারে কাঁটা - 24 Ghanta Bangla News
Home

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, পা দিয়েই যম দুয়ারে কাঁটা

Spread the love

জন্ম থেকেই দু’টি হাত নেই পার্বতী জানার। ছোট থেকেই অবহেলা, অবজ্ঞা আর বঞ্চনা ছিল তাঁর নিত্যসঙ্গী। সে ভাবেই বেড়ে ওঠেন তিনি। পরিবার, আত্মীয়-স্বজন, পড়শি- সকলেই ভেবেছিলেন, এ মেয়ের কিস্যু হবে না। কিন্তু, সেই ধারণাকে ভুল প্রমাণ করে বছর ৪৫-এর পার্বতী আজ নিজেই হয়ে উঠেছেন বহু মানুষের প্রেরণা। পার্বতী তমলুকের পূর্বনখার বাসিন্দা। মা, বাবা আর চার ভাইবোন নিয়ে অভাবের সংসার। দু’টি হাত না থাকায় সেই সংসারে যেন ‘বোঝা’ হয়ে গিয়েছিলেন পার্বতী। হাজারও কটূক্তি, ব্যঙ্গ আর হতাশ করা মন্তব্যে ব্যতিক্রম ছিলেন তাঁর মা কিশোরী জানা। একমাত্র তিনিই মেয়েকে উৎসাহ দিতেন, সাহস জোগাতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *