নিলামের আগে সংকটে সৌরভের দিল্লি ক্যাপিটালস - 24 Ghanta Bangla News
Home

নিলামের আগে সংকটে সৌরভের দিল্লি ক্যাপিটালস

Spread the love

একাধিক ট্রেড অফার ফিরিয়েছে দিল্লি

এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘অক্ষর অধিনায়কত্ব করতে অনিচ্ছুক। ম্যানেজমেন্ট ওঁকে বোঝানোর চেষ্টা করছে, কারণ দলের ভারসাম্যের জন্য অক্ষর গুরুত্বপূর্ণ। আমরা এই মরশুমে বেশ কিছু ট্রেড অফার ফিরিয়ে দিয়েছি। তবে অক্ষরকে জোর করে রাজি করানো কঠিন হবে। তাই আগামী ডিসেম্বরে মিনি নিলাম শেষ না হওয়া পর্যন্ত নতুন অধিনায়ক চূড়ান্ত করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে।’

আগামী মরশুমের আগে দিল্লি ক্যাপিটালসের অন্দরে রদবদল ঘটেছে। হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোচিং প্যানেলে যোগ দিয়েছেন যুবরাজ সিং, শ্রীলঙ্কার প্রাক্তন পেসার চামিন্দা ভাস এবং অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র। তার ওপর লখনউ সুপার জায়ান্টস থেকে ফের নিজের পুরনো ঘর দিল্লিতে প্রত্যাবর্তন করেছেন ফ্র্যাঞ্চাইজ়ির দীর্ঘদিনের পোস্টার বয় ঋষভ পন্থ।

অক্ষর প্যাটেল যদি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকেন, তবে নিলামের পর দিল্লির সামনে দুটি পথ খোলা থাকবে—হয় ঘরে ফেরা ঋষভ পন্থের হাতেই পুনরায় নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া, অথবা নিলামের টেবিল থেকে নতুন কোন প্লেয়ারকে সই করিয়ে তাঁকে অধিনায়কত্ব দেওয়া। কারণ কেএল রাহুল আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি অধিনায়কত্ব করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *