দেশভাগের যন্ত্রণা তুলে ধরতে ‘পার্টিশন মিউজ়িয়ম’ বঙ্গে
দেশভাগের প্রেক্ষাপট, র্যাডক্লিফ লাইন তৈরি এবং অবিভক্ত বাংলা ভেঙে পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) হওয়ার গোটা পর্বটি তুলে ধরতে আলাদা গ্যালারি তৈরির পরিকল্পনা রয়েছে৷ শরণার্থী উপনিবেশ গড়ে ওঠার ইতিহাস, খাদ্য–বাসস্থানের জন্য ছিন্নমূল মানুষের লড়াই, তৎকালীন আর্থ-সামাজিক ব্যবস্থা, কলকাতার আশেপাশে কীভাবে পরের পর রিফিউজি কলোনি গড়ে উঠল — সব বিষয়ই বিশেষ জায়গা পাবে। বিশেষজ্ঞরা যদিও সন্দিহান, ভিটেহারা পরিবারগুলির সঙ্গে থাকা ‘রিফিউজি কন্টিুগিউআস’ বা পুরোনো জিনিসপত্র, যা দেশ ছাড়ার সময়ে সঙ্গে আনা হয়েছিল, চিঠিপত্র, পারিবারিক ছবি আদৌ কতটা পাওয়া যাবে।