দেশভাগের যন্ত্রণা তুলে ধরতে 'পার্টিশন মিউজ়িয়ম' বঙ্গে - 24 Ghanta Bangla News
Home

দেশভাগের যন্ত্রণা তুলে ধরতে ‘পার্টিশন মিউজ়িয়ম’ বঙ্গে

Spread the love

দেশভাগের প্রেক্ষাপট, র‍্যাডক্লিফ লাইন তৈরি এবং অবিভক্ত বাংলা ভেঙে পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) হওয়ার গোটা পর্বটি তুলে ধরতে আলাদা গ্যালারি তৈরির পরিকল্পনা রয়েছে৷ শরণার্থী উপনিবেশ গড়ে ওঠার ইতিহাস, খাদ্য–বাসস্থানের জন্য ছিন্নমূল মানুষের লড়াই, তৎকালীন আর্থ-সামাজিক ব্যবস্থা, কলকাতার আশেপাশে কীভাবে পরের পর রিফিউজি কলোনি গড়ে উঠল — সব বিষয়ই বিশেষ জায়গা পাবে। বিশেষজ্ঞরা যদিও সন্দিহান, ভিটেহারা পরিবারগুলির সঙ্গে থাকা ‘রিফিউজি কন্টিুগিউআস’ বা পুরোনো জিনিসপত্র, যা দেশ ছাড়ার সময়ে সঙ্গে আনা হয়েছিল, চিঠিপত্র, পারিবারিক ছবি আদৌ কতটা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *