Jahangir: বাড়ির দেওয়ালে হাতুড়ির ঘা, ফলতায় কী পরিস্থিতি?
জাহাঙ্গিরের ফলতার শ্রীরামপুরের বাড়িটি নিয়ম না মেনে এবং জেলা পরিষদের কোনো অনুমোদন ছাড়াই দোতলার ওপর অতিরিক্ত ফ্লোর তৈরি করে বহুতল হিসেবে গড়ে তোলা হয়েছিল। বেআইনি অংশ নিজে থেকে ভেঙে ফেলার জন্য প্রশাসন তাকে সাত দিনের সময় দিয়েছিল। তিনি নির্দেশ না মানায় এবং হাজিরা না দেওয়ায় আদালতের অনুমতি নিয়ে প্রশাসন এই ভাঙার কাজ শুরু করে।