Howrah Municipal Election | সময়মতো নির্বাচন সম্পন্ন করা না গেলে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা শুভেন্দুর
১২ বছর ধরে হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়া নিয়ে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিরোধীদের বাধার কারণেই নির্বাচন সম্পন্ন করা যাচ্ছে না। সময়মতো নির্বাচন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।