‘হনুমানের মা’ বলে ডাকত গোটা গ্রাম, সেই শাবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন সীতা - 24 Ghanta Bangla News
Home

‘হনুমানের মা’ বলে ডাকত গোটা গ্রাম, সেই শাবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন সীতা

Spread the love

একরত্তি ছানাটিকে দেখে সীতার মনে যে কী হয়! আর এক মুহূর্তও ভাবেননি তিনি। মুহূর্তের মধ্যে শাবকটিকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করেন। জনার্দন চমকে উঠেছিলেন। তার পরে কী ভেবে যেন, হাসি মুখে স্ত্রীর পাশে হাঁটতে শুরু করেন তিনিও। আশ্চর্যের কথা হলো, সীতার কোলে একেবারে চুপটি করে শুয়েছিল ছানাটি। যেন মায়েরই কোল। এক মায়ের কাছ থেকে আর এক মা, এইটুকুই তো তফাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *