সুষেনকে ফোঁটা রাবিয়ার, হাড়োয়ায় সম্প্রীতি
তপন মণ্ডল, বসিরহাট
সম্প্রীতির আবহে ভাইফোঁটায় মুছে গেল সব বিভাজন। বুধবার সম্প্রীতির সুর শোনা গেল হাড়োয়া বাজারের ভাইফোঁটায়। ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিতে বিজেপির হাড়োয়া ১ মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। এ দিন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ফোঁটায় ফুটে উঠল সৌভ্রাতৃত্বের বন্ধন। ভাইফোঁটা উপলক্ষে সম্প্রীতির এক অনন্য ছবি দেখা গেল। রাজনৈতিক পরিচয় ও ধর্মীয় বিভেদ ভুলে ভাই-বোনের সম্পর্ক এ দিনের অনুষ্ঠানে মূল সুর হয়ে থাকল।