বাড়িতে যে ৬ গাছ না রাখাই ভালো, জানুন কারণ। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

বাড়িতে যে ৬ গাছ না রাখাই ভালো, জানুন কারণ। Ei Samay

Spread the love

ক্যাকটাস

ক্যাকটাস দেখতে সুন্দর, খুব কম পরিচর্যাতেই দীর্ঘদিন বেঁচে থাকে। তাই ঘর সাজাতে অনেকেই এই গাছ পছন্দ করেন। কিন্তু বাস্তুশাস্ত্রের প্রচলিত বিশ্বাস, ক্যাকটাসের ধারালো কাঁটা বাড়িতে মানসিক চাপ, মতবিরোধ ও সম্পর্কের তিক্ততার কারণ হতে পারে। তাই বসার ঘর বা শোওয়ার ঘরে এই গাছ না রাখাই ভালো। পছন্দ হলে বারান্দা বা ছাদে রাখতে পারেন।

বনসাই

বিরাট বড় গাছের ছোট আকারের রূপ বনসাই দেখতে আকর্ষণীয়। তবে বাস্তুমতে এটি জীবনের স্বাভাবিক বৃদ্ধি আটকে যাওয়ার প্রতীক, কারণ এই গাছের বৃদ্ধি কৃত্রিম উপায়ে নিয়ন্ত্রণ করা হয়। বিশ্বাস করা হয়, বাড়িতে বনসাই রাখলে উন্নতি ও অগ্রগতির পথে বাধা তৈরি হতে পারে।

তেঁতুল গাছ

বাস্তুমতে, বাড়ির খুব কাছে তেঁতুল গাছ লাগানো উচিত নয়। প্রচলিত বিশ্বাস, এই গাছ বাড়ির পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কেও ছায়া ফেলে বলে মনে করা হয়।

শুকনো ও মরা গাছ

বাড়িতে শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া গাছ রাখা উচিত নয়। এগুলিকে স্থবিরতা ও নেতিবাচক শক্তির প্রতীক মনে করা হয়। তাই নিয়মিত গাছের পরিচর্যা, শুকনো পাতা ছাঁটাই এবং প্রয়োজন মতো জল দেওয়া জরুরি।

তুলো গাছ

বাস্তুশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তুলো গাছ শোক ও অশুভের প্রতীক। তাই বাড়ির ভিতরে এই গাছ না লাগানোর পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয়, এতে পরিবারে দুর্ভাগ্য ও অস্বস্তি বাড়তে পারে।

বাবলা গাছ

কাঁটাযুক্ত বাবলা গাছ বাড়ির ভিতরে বা প্রধান দরজার খুব কাছে লাগানো উচিত নয় বলে মনে করা হয়। বিশ্বাস, এর কাঁটা সম্পর্কের মধ্যে অশান্তি ও জীবনে বাধার প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *