বড় পদক্ষেপ! ৭ লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢুকবে শুক্রবার - 24 Ghanta Bangla News
Home

বড় পদক্ষেপ! ৭ লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢুকবে শুক্রবার

Spread the love

বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Nabanna)। আরও ৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। এই মর্মে শুক্রবার নবান্ন থেকে…

বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Nabanna)। আরও ৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। এই মর্মে শুক্রবার নবান্ন থেকে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তা, ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পেয়ে গিয়েছে। বাকি উপভোক্তাদের টাকা দেওয়ার উদ্যোগ নিল সরকার।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র নাম, বদলে ‘বাংলার বাড়ি’ নাম দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়, পশ্চিমবঙ্গ আবাস যোজনায় প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। রাজ্যে পালাবদলের পর এই প্রকল্পের নাম ‘বাংলার বাড়ি’ থেকে বদলে রাখা হয় ‘পশ্চিমবঙ্গ আবাস’।

নিজেদের তহবিল থেকে ‘পশ্চিমবঙ্গ আবাস’ যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করে বিজেপি সরকার। যাচাই প্রক্রিয়া সমাপ্তির পর প্রথম পর্যায়ে ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। বাকি ৭ লক্ষ উপভোক্তার যাচাই পর্বের শেষে শুক্রবার থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *