ফের চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ, সমর্থকদের মাঠে আসার আবেদন সুলঞ্জনার - 24 Ghanta Bangla News
Home

ফের চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ, সমর্থকদের মাঠে আসার আবেদন সুলঞ্জনার

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল,শুক্রবার থেকে ইন্ডিয়ান উইমেন্স লিগের (IWL) ভিযান শুরু করছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।‌ বলাবাহুল্য, কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে গত দুইটি মরসুম ধরে এই…

east-bengal-womens-team-iwl-title-defence-sulanjana-raul-fans-appeal

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল,শুক্রবার থেকে ইন্ডিয়ান উইমেন্স লিগের (IWL) ভিযান শুরু করছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।‌ বলাবাহুল্য, কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে গত দুইটি মরসুম ধরে এই শিরোপা ধরে রেখেছে মশাল ব্রিগেড। এবার ও সেই ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ সকলের। সেক্ষেত্রে বাড়তি অক্সিজেন জোগাতে চলেছে এএফসির টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্স। বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই নয়া ইতিহাস তৈরি করেছে মশাল গার্লস। এখনও পর্যন্ত ভারতের প্রথম ও একমাত্র দল হিসেবে এএফসির টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে স্থান করে নিয়েছে মশাল কন্যারা। এবার নক আউটে ও ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে প্রত্যেকের।

তবে এসবের মাঝেই আগামীকাল সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে উইমেন্স লিগ শুরু করছে অ্যান্থনির মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী গোকুলাম কেরালা এফসি। তার আগে আজ বিকেলে আইডাব্লুএলের বিশেষ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টুর্নামেন্টের চারটি দলের কোচ ও ফুটবলাররা। যেখানে উপস্থিত ছিল ইস্টবেঙ্গল ক্লাব থেকে শুরু করে গোকুলাম কেরালা এফসি, সেতু এফসি এবং কিকস্টার্ট ফুটবল ক্লাব। সেখানেই এই টুর্নামেন্ট নিয়ে যথেষ্ট আশাবাদী থাকতে দেখা যায় সুলঞ্জনা রাউলকে। তিনি বলেন, ‘ গত বছর আমরা আইডাব্লুএল চ্যাম্পিয়ন হয়েছি, তারপর এবার এএফসির কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছি। এটা শুধু আমাদের জন্য নয়, পুরো দেশের জন্য গর্বের মুহুর্ত।’

আরও বলেন, ‘ আমি খুব গর্বিত বোধ করছি। যে আমি এই দলের সঙ্গে রয়েছি। আমি খেলতে পারছি। কোচ আমার উপর ভরসা রেখেছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাছাড়া ক্লাবের অনেক বড় ফ্যানবেস রয়েছে। যারা আমাদের খেলা দেখতে মাঠে আসছে। সমর্থন করছে। এটা আগে ছিল না, এটা ধীরে ধীরে এগিয়ে চলুক। এভাবেই এই কালচার চলতে থাকুক। তারা দেখুক আমরা কেমন খেলছি। আমরা দলের জন্য ঠিক কি করছি।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *