নিউ জ়িল্যান্ডের চেনা মাঠে বিশ্বকাপ টেস্ট রায়ানদের - 24 Ghanta Bangla News
Home

নিউ জ়িল্যান্ডের চেনা মাঠে বিশ্বকাপ টেস্ট রায়ানদের

Spread the love

ভারতের মূল সমস্যা এ বার ম্যাচটা হচ্ছে নিউ জ়িল্যান্ডের মাঠে। এর আগে ভারতীয় ফুটবল টিম কখনও এই দেশে খেলেনি। এখানকার আবহাওয়া, পরিবেশ সব কিছুই আলাদা। তার উপরে আছে টাইম জ়োন বদলের চাপ। ভারতের সঙ্গে নিউ জ়িল্যান্ডের সময় পার্থক্য সাড়ে সাত ঘণ্টার। যার সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট সময় লাগে ফুটবলারদের। বুধবার অকল্যান্ডের ‘গো মিডিয়া’ স্টেডিয়ামে যখন ভারতীয় টিম প্র্যাক্টিসে নামে তখন প্রচন্ড ঠান্ডার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। স্যাঁতস্যাঁতে পরিবেশের সঙ্গে কাদা মাঠে মানিয়ে ওঠাটাই বড় চ্যা‍লেঞ্জ হয়ে উঠেছে মনবীর, অনিরুদ্ধদের কাছে। তবে টিমের এক নম্বর স্ট্রাইকার রায়ান উইলিয়ামসের কাছে এই পরিবেশ নতুন নয়। অস্ট্রেলিয়ার জন্ম ও কেরিয়ার গড়া রায়ান বেশ কয়েকবার নিউ জি়ল্যান্ডে গিয়ে খেলেছেন। তিনি বলেছেন, ‘যতবারই নিউ জি়ল্যান্ডে খেলেছি, ততবারই যথেষ্ট সমস্যা পড়তে হয়েছে। তবে এ বার আমার কাছে এই পরিবেশ পরিচিত। সতীর্থদের কাছে এটা কিছুটা চাপের তো হবেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *