হাইজ্যাক-হুমকি দিয়ে ফ্লাইট থামিয়ে ধৃত প্রৌঢ়। - 24 Ghanta Bangla News
Home

হাইজ্যাক-হুমকি দিয়ে ফ্লাইট থামিয়ে ধৃত প্রৌঢ়।

Spread the love

বুধবার কলকাতায় ‘আইসোলেশন বে’–তে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনার পরে তাঁদের টার্মিনালের ট্রানজ়িট এরিয়ায় তোলা হয়। পুলিশের কর্তারা ঠিক করেন, প্রতিটি যাত্রীকে দিয়ে ওই একই বাক্য লেখানো হবে। এর মধ্যে দু’তিন জন যাত্রী জানান, তাঁদের তাড়া আছে, তাঁরা অন্য ফ্লাইট ধরে মুম্বই যেতে চান। তাঁদের দিয়েও ওই বাক্যটি লিখিয়ে তবে ছাড়া হয়। পাশাপাশি শুরু হয় যাত্রীদের ওয়ালেট পরীক্ষা। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ হয়েছিল, বিমানে উঠেই কোনও যাত্রী শৌচালয়ে গিয়ে ওই কার্ডটি রেখে আসতে পারেন। তবে বিমানের ভিতরে যেহেতু কোনও ক্যামেরা নেই, তাই সেটা ধরা যায়নি। তদন্তের খাতিরে সন্দেহের তালিকা থেকে বাদ রাখা হয়নি বিমানের পাইলট ও এয়ারহস্টেসদেরও। তাই, তাঁদের দিয়েও ‘এআই২৭৭২ উইল বি হাইজ্যাকড অন ১১/১১’ লেখানো হয়েছে। প্রতিটি বিমান ছাড়ার আগে তা পরিষ্কার করা হয় এবং তার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হয়। তার জন্য ক্রু ও যাত্রীদের আগে গ্রাউন্ড স্টাফ বিমানে ওঠেন। বুধবার যে সব গ্রাউন্ড স্টাফরা ওই বিমানে উঠেছিলেন, তাঁদের দিয়েও একই বাক্য লেখানো হয়েছে। কারণ, পরিষ্কার বা পরীক্ষা করার সময়ে কেউ এমন করে থাকতে পারেন — এমন সম্ভাবনাও উড়িয়ে দিতে চাইছেন না তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *