লম্বা গোঁফের লড়াই থেকে উটের নাচ! জমজমাট পুষ্কর মেলা
রাজস্থানের ঐতিহ্যবাহী পুষ্কর মেলায় আবারও রঙের ছটা। আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর পুষ্কর হ্রদকে ঘিরে চলবে আট দিনের বিশাল উৎসব। লোকসঙ্গীত, নৃত্য, হস্তশিল্প ও গ্রামীণ খেলার পাশাপাশি এই মেলায় থাকে লম্বা গোঁফ বা পাগড়ি বাঁধার প্রতিযোগিতাও। গত বছর আর্জেন্টিনার দুই পর্যটক পাবলো এবং কোস্তা মাত্র ১৫ সেকেন্ডে রাজস্থানি পাগড়ি বা ‘সাফা’ বেঁধে প্রথম পুরস্কার জিতে নিয়েছিলেন। চলতি বছরের মেলায় পর্যটকদের জন্য কী কী চমক থাকছে, সেটাই এখন দেখার।