‘উনি আমার দাদা নন’, কুণালের ঘোষের পোস্টের কড়া প্রতিক্রিয়া নয়নার
বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের করা পোস্টের কড়া প্রতিক্রিয়া দিলেন নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Bandyopadhyay)। এই বছরের ৪ মে-র পর বদলে গিয়েছে একাধিক সমীকরণ। কে কোন দলে…
বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের করা পোস্টের কড়া প্রতিক্রিয়া দিলেন নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Bandyopadhyay)। এই বছরের ৪ মে-র পর বদলে গিয়েছে একাধিক সমীকরণ। কে কোন দলে আছে তা নিয়েও অঙ্কটা বেশ জটিল। তবে এবার স্বামীর পাশে থেকেই কুণাল ঘোষকে ‘দাদা’ বলে মানতে অস্বীকার নয়না বন্দ্যোপাধ্যায়ের।
নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন কুণাল ঘোষ। ছবির সঙ্গে কুণাল ঘোষ লেখেন, “স্রেফ একটা জঘন্য দাদার জন্যে বৌদি আর দেওরের অমন সুন্দর দিদি-ভাইয়ের মত সম্পর্কটা নষ্ট হচ্ছে।” রাজনৈতিক মহলের মত, এই পোস্টের মাধ্যমে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ।
পোস্টের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি ওঁর বোন নই, উনি আমার দাদা নন। আগে ওঁকে বলুন মেয়েদের সম্মান করতে। তারপর দাদা-বোনের সম্পর্ক বলতে আসবেন। আমাকে তো ভ্রাম্যমান বিউটি পার্লার বলেছিলেন। সেই কথা আগে প্রত্যাহার করতে বলুন। তারপর দাদা-বোনের সম্পর্ক নিয়ে কথা বলবেন।”
নয়না আরও বলেন, “উনি যে দাদার কথা বললেন, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাঁকে তো কবে থেকেই আজেবাজে কথা বলছে। ২০২৪ সাল থেকে একাধিকবার কটাক্ষ করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। নানা ভাষায় মন্তব্য করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে।“
উল্লেখ্য, এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে তাঁর স্ত্রী নয়নাকে কটাক্ষ করেন কুণাল। কুণাল বলেছিলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। শুধু একজন পরচুলওয়ালা লোক নয়, তার সঙ্গে ভ্রাম্যমাণ বিউটি পার্লার পাওয়া যাবে। ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।“