‘আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না,’ বাড়ির সামনে বুলডোজার নিয়ে মুখ খুললেন অভিষেক - 24 Ghanta Bangla News
Home

‘আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না,’ বাড়ির সামনে বুলডোজার নিয়ে মুখ খুললেন অভিষেক

Spread the love

কলকাতা: “হাজার হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না। আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।” বৃহস্পতিবার সকালের ঘটনা নিয়ে মুখ খুললেন…

Police Notice Deadline Expires; Abhishek Yet to File Documents

কলকাতা: “হাজার হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না। আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।” বৃহস্পতিবার সকালের ঘটনা নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বৃহস্পতিবার সকালে কালীঘাটের ১২১ নম্বর বাড়ির সামনে কড়া পদক্ষেপ নেয় কলকাতা পুরসভা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অস্থায়ী নির্মাণ ভেঙে দেয় বুলডোজার। আজ সকালে ফুটপাথের ওপরের অস্থায়ী বাঁশ, টিনের ছাউনি ও লোহার গেট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এই ফুটপাথ দখলমুক্ত করার পুরকর্তৃপক্ষের অভিযান নিয়ে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনা। এই ঘটনায় অবশেষে মুখ খুললেন ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, জেড প্লাস নিরাপত্তা পাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের থাকার জন্য ওই অস্থায়ী নির্মাণ করা হয়। এখন আর এর প্রয়োজন নেই, তাই সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

কালীঘাট তৃণমূলের তরফে জানানো হয় যে এই ছাউনিটি ‘ডায়রেক্টর অফ সিকিউরিটির’ তৈরি করেছিল। এই ছাউনিতে পুলিশ, নিরাপত্তারক্ষী এসে বসতেন। রাস্তা দখল করে এই ছাউনি বানানো হয়েছে বলে অভিযোগ এবং তাই সরিয়ে ফেলা হয়েছে।

কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, “হাজার-হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না। আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না। বাংলা বিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চলবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। কেন্দ্র ও রাজ্য সরকার যা পারে করুক। আমি অন্যায়ের কাছে, বেইমান বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এক ইঞ্চিও পিছু হটব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *