অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
বুধবার মর্নিং ওয়াকে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ৭৫ বছরের ধনখড়কে সঙ্গে সঙ্গে পিসিআর ভ্যানে তুলে বাড়িতে নিয়ে আসেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। প্রথমে এইমসের চিকিৎসকরা তাঁর বাড়িতে এসে চিকিৎসা করেন, কিন্তু শারীরিক অবস্থার কথা মাথায় রেখে পরে এইমসে স্থানান্তর করা হয় তাঁকে। সূত্রের খবর, দিল্লি এইমসের কার্ডিও-নিউরো সেন্টারে চিকিৎসাধীন ধনখড়। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এইমস কর্তৃপক্ষ কোনও বিবৃতি প্রকাশ করেননি।