ভাইফোঁটার বাজারে দামের ছেঁকা এড়াতে ভিড় বাড়বে রেস্তোরাঁয়
তবে বাড়িতে রান্না না করে দু’ভাইকে পরিবার সমেত রেস্তোরাঁয় খাওয়ানোর পরিকল্পনা করেছেন উত্তর কলকাতার মানিকতলার বাসিন্দা শ্যামলী সোম। তাঁর কথায়,‘আমার দুই ভাই। আনাজ,মাংসের দামের কথা ভেবে এবার আর রান্নার ঝামেলায় যাইনি। ভাইদের পরিবার নিয়ে, আমরা মোট আটজন হোটেলেই খাবো। মেনুতে থাকবে মটন বিরিয়ানি ও চিকেন রেজ়ালা।’