new alipore police-নিউ আলিপুরে শ্লীলতাহানির অভিযোগ, থানায় গন্ডগোল
পুলিশের দাবি, শ্লীলতাহানির অভিযোগে আটক এক যুবককে সোমবার রাতে থানায় গিয়ে তাদের হাত থেকে ‘ছিনিয়ে’ নেওয়ার চেষ্টা করেন একদল যুবক। এমনকী, তাঁরা নিউ আলিপুর থানা চত্বরে ঢুকে পুলিশকর্মীদের উপরে হামলা করেন বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা প্রতিরোধ শুরু করেন পুলিশকর্মীরা। শুরু হয় লাঠিচার্জও। চার জন পুলিশকর্মী আহত হন বলে সূত্রের খবর। পরে অবশ্য শ্লীলতাহানি এবং গোলমালের ঘটনায় মোট দু’টি মামলা রুজু করে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানা।