পেটে ছুরি, গলায় কোপ, স্ত্রীকে খুনের ঘটনার পুনর্নির্মাণ রিন্টুর, কাটা মুণ্ড নিয়ে মন্দিরে ধ্যানে বসার আগে কী করেছিলেন?
পুনর্নির্মাণের প্রক্রিয়া শেষ হওয়ার পর রিন্টুকে ফের গঙ্গারামপুর থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া চিঠি, ২১ জনের নামের তালিকা এবং হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তালিকায় থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। মৃতের আত্মীয় লক্ষ্মী ঘোষ বলেন, ‘অভিযুক্তের ফাঁসির দাবি জানাই। এই ঘটনা কখনও মেনে নিতে পারছি না।’ এলাকাবাসী অঙ্গত দাস, সৌমিত্র ঘোষ ও পলি ঘোষেরাও অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, ‘রিন্টুকে হয় এনকাউন্টার করা হোক না হলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। পুলিশের উপর পূর্ণ আস্থা রেখে আমরা এই দাবি জানাচ্ছি।’