টানা ৩০ দিন কুমড়োর বীজ খেলে শরীরে কী পরিবর্তন হয়?

অনেকেই ‘পামকিন সিড’ বা কুমড়োর বীজ খান। কিন্তু টানা এই বীজ খেলে শরীরে কী কী বদল হতে পারে, জানেন?

এতে রয়েছে প্রোটিন, ফাইবার, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন এবং স্বাস্থ্যকর ফ্যাট।

এ ছাড়া কুমড়োর বীজে থাকা ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর জন্য বেশ ভালো।

এ ছাড়া প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট থাকায় এই বীজ খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। ফলে বারবার খিদে পাওয়ার প্রবণতা কমতে পারে। তাই ওজন কমানোর জন্য এটি খান।

বিশেষজ্ঞদের মতে, টানা ২১ দিন কুমড়োর বীজ খেলে তা হার্টের জন্য ভালো। এতে রয়েছে ভালো ফ্যাট এবং ম্যাগনেশিয়াম, যা হার্ট ভালো রাখতে সাহায্য করে।

এতে থাকা জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ২০-৩০ গ্রাম কুমড়োর বীজ আপনি খাদ্যতালিকায় রাখতে পারেন। তবে এই পরিমাণ নিজের খাদ্যাভ্যাস ও আপনার কতটা প্রয়োজন তা অনুযায়ী ঠিক করা ভালো।

কুমড়োর বীজ স্ন্যাকস হিসেবেও খেতে পারেন। আবার ওটস, দই কিংবা স্যালাডের সঙ্গেও মিশিয়ে নেওয়া যায়।

তবে অনেকের এই বীজ অতিরিক্ত খেলে পেট ফাঁপা, গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। কারণ এতে ফাইবার ও ফ্যাট রয়েছে।