Ujjal Biswas: লড়াই শেষ, প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস | Ex Minister Ujjal Biswas died after hospitalization on wednesday evening - 24 Ghanta Bangla News
Home

Ujjal Biswas: লড়াই শেষ, প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস | Ex Minister Ujjal Biswas died after hospitalization on wednesday evening

Spread the love

কলকাতা: বেশ কিছুদিন ধরেই চলছিল মৃত্য়ুর সঙ্গে লড়াই। একে একে বিকল হয়ে পড়ছিল একের পর এক অঙ্গ। বুধবার সন্ধ্যায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas)। কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন। গত কয়েকদিন ধরেই বর্ষীয়ান নেতার জন্য় উদ্বেগ প্রকাশ করছিলেন দলের নেতারা।

গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন মন্ত্রী। হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে অস্ত্রোপচার হয় তাঁর। প্রায় ১৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *