Train derailed: অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৭টি বগি | 7 coaches of Kolkata Sairang Express derailed in Digaru in Assam
লাইনচ্য়ুত কলকাতা-সাইরং এক্সপ্রেসImage Credit: Social Media
ডিগারু (অসম): অসমে লাইনচ্যুত হল কলকাতা-সাইরং এক্সপ্রেস। বুধবার সকাল সাতটা নাগাদ অসমের ডিগারুতে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হয়ে কামরাগুলি হেলে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এক্সপ্রেসটি লাইনচ্যুত হওয়ার পরই যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দেন রেলের আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনা ঘটল, রেলের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিস্তারিত আসছে…