Suvendu Adhikari: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসায় শুভেন্দু
মুখ্যমন্ত্রীর কথায়, ‘এঁরা (ক্ষতিগ্রস্তরা) নতুন করে এফআইআর করতে চাইছেন, আমি কেস রি–ওপেন করব। কালো পোশাক পরে সব বাইরে থেকে সংগঠিত ভাবে এসেছিল। আইনে যে ব্যবস্থা আছে, হবে। বিচার তো দেওয়া উচিত।…গোঘাটের অভয় ঘোষ, তালড্যাংরার মনোরঞ্জন পাত্র, গড়বেতার তপন ঘোষ, খেজুরির হিমাংশু দাস— এঁদের বিরুদ্ধে কেস ওপেন করে নতুন করে ব্যবস্থা নেব।’ শুভেন্দু নন্দীগ্রাম ফাইল নতুন করে খোলার হুঁশিয়ারি দেওয়ায় সুজন বলেন, ‘নন্দীগ্রামে কালো পোশাক করে কারা গিয়েছিল, সেই তথ্য যদি ওঁর কাছে থাকে, তা হলে ২০১১ থেকে তৃণমূলের সরকারে উনি তো বিরাট নেতা–মন্ত্রী ছিলেন…কেন ব্যবস্থা নিতে পারেননি? প্রত্যেক দিন মুখ্যমন্ত্রীর ফাইল খোলার কথা শুনে মনে হচ্ছে, ওঁর নিজের ফাইল খুলে যাওয়ার দুশ্চিন্তায় উনি রয়েছেন।’ এই প্রসঙ্গে ‘মমতা–তৃণমূলে’র মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘উনি বালুরঘাটের ধর্ষণের ফাইল খুলুন। গদ্দার শিবিরে যাঁরা গিয়েছেন, তাঁদের ফাইল উনি দেখতে পাচ্ছেন না?’ গোকুলনগরে শুভেন্দুর নেতৃত্বে সূর্যোদয়ের বার্ষিকী পালন হলেও তৃণমূলের কোনও শিবিরের তরফে এ দিন কোনও কর্মসূচির খবর মেলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ফেসবুকে ‘শহিদ স্মরণ’ করেছেন। নন্দীগ্রাম থেকে তৃণমূলের উধাও হয়ে যাওয়া নিয়ে শুভেন্দুর কটাক্ষ, ‘এরা কলকাতা থেকে আসত, মঞ্চ বাঁধত। আমি গত বছর বলেছিলাম, এরা পরের বছর আসবে না, আর কোনও দিন আসতে পারবে না।’ মমতার ১৫ বছরের রাজত্বে নন্দীগ্রামে নিহত অনেককে ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি এবং চার জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এই টাকা মমতার নয়, মমতার ফ্যামিলির টাকা নয়। চার জনকে টাকা দেয়নি, যে হেতু চার জন ওঁর মিটিংয়ে যাননি। তাঁরা বলেছিলেন, আমরা শুভেন্দুকে ছাড়ব না।’