Samsung Galaxy S27 সিরিজে পুরনো ক্যামেরা সেন্সর? ফাঁস চার মডেলের তথ্য - 24 Ghanta Bangla News
Home

Samsung Galaxy S27 সিরিজে পুরনো ক্যামেরা সেন্সর? ফাঁস চার মডেলের তথ্য

Spread the love


নয়াদিল্লি: Samsung-এর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S27 সিরিজ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ২০২৭ সালের শুরুতে এই সিরিজ বাজারে আসতে পারে। একাধিক রিপোর্টে দাবি…

নয়াদিল্লি: Samsung-এর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S27 সিরিজ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ২০২৭ সালের শুরুতে এই সিরিজ বাজারে আসতে পারে। একাধিক রিপোর্টে দাবি করাa হচ্ছে, এবার চারটি মডেল লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। তালিকায় নতুন সংযোজন হতে পারে Galaxy S27 Pro, যা Plus ও Ultra মডেলের মাঝামাঝি জায়গায় থাকবে।

এবার SammyGuru-র একটি রিপোর্টে Galaxy S27, S27+, S27 Pro এবং S27 Ultra-র সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও সেন্সরের তথ্য প্রকাশিত হয়েছে। সেই দাবি অনুযায়ী, নতুন সিরিজের একাধিক মডেলে আগের প্রজন্মের ক্যামেরা সেন্সর ব্যবহার করতে পারে Samsung। ফলে ক্যামেরা হার্ডওয়্যারে খুব বড় পরিবর্তনের সম্ভাবনা কম।

Galaxy S27 ও S27+ ক্যামেরায় থাকছে তিনটি সেন্সর

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Galaxy S27 এবং Galaxy S27+ দুই ফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হতে পারে ৫০ মেগাপিক্সেলের সেন্সর। এর জন্য Sony IMX955 অথবা Samsung S5KGNG সেন্সরের মধ্যে একটি বেছে নিতে পারে সংস্থা। আগের প্রজন্মের মডেলগুলিতেও একই ধরনের সেন্সর ব্যবহারের দাবি রয়েছে।

এছাড়া থাকতে পারে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, যেখানে Sony IMX564 সেন্সর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এই সেন্সর গত দুই প্রজন্মেও ব্যবহার করা হয়েছে বলে রিপোর্টে দাবি।

টেলিফটো ক্যামেরায় সর্বোচ্চ ৩x Optical Zoom পাওয়া যেতে পারে। এই ক্যামেরায় থাকতে পারে Samsung S5K3K1 সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে Samsung S5K3LU অথবা Sony IMX874 সেন্সর ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

Galaxy S27 Pro ও Ultra-তে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা

Galaxy S27 Pro এবং Galaxy S27 Ultra-তেও একাধিক ক্যামেরা সেন্সর একই হতে পারে। রিপোর্ট অনুযায়ী, দুটি ফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সত্যি হলে এটি Galaxy S26 Ultra-র কোয়াড ক্যামেরা সেটআপের তুলনায় ক্যামেরার সংখ্যা কমে যাওয়ার ইঙ্গিত দেবে।

দুই মডেলেই ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এতে Samsung S5KHP6 সেন্সর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। আল্ট্রাওয়াইড ক্যামেরার ক্ষেত্রে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের সেন্সর। সম্ভাব্য বিকল্প হিসেবে Samsung S5KJN3 অথবা Sony IMX855-এর নাম উঠে এসেছে।

Pro ও Ultra মডেলে টেলিফটো ক্যামেরায় পার্থক্য

Galaxy S27 Pro এবং Galaxy S27 Ultra-র মধ্যে ক্যামেরার অন্যতম বড় পার্থক্য হতে পারে টেলিফটো সেন্সর ও জুম ক্ষমতা।

Galaxy S27 Pro-তে Samsung S5K3LD সেন্সর এবং সর্বোচ্চ ৩x Optical Zoom থাকতে পারে। অন্যদিকে, Galaxy S27 Ultra-তে Sony IMX855 অথবা Samsung S5KJN3 সেন্সর ব্যবহার করা হতে পারে। Ultra মডেলে সর্বোচ্চ ৫x Optical Zoom পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই ফোনের সামনের ক্যামেরা অবশ্য একই হতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে Samsung S5K2P5 সেন্সর থাকার দাবি করা হয়েছে।

Galaxy S27 সিরিজের সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশন

মডেল প্রাইমারি ক্যামেরা আল্ট্রাওয়াইড টেলিফটো সেলফি
Galaxy S27 ৫০MP, Sony IMX955 / Samsung S5KGNG ১২MP, Sony IMX564 ৩x, Samsung S5K3K1 Samsung S5K3LU / Sony IMX874
Galaxy S27+ ৫০MP, Sony IMX955 / Samsung S5KGNG ১২MP, Sony IMX564 ৩x, Samsung S5K3K1 Samsung S5K3LU / Sony IMX874
Galaxy S27 Pro ২০০MP, Samsung S5KHP6 ৫০MP, Samsung S5KJN3 / Sony IMX855 ৩x, Samsung S5K3LD ১৬MP, Samsung S5K2P5
Galaxy S27 Ultra ২০০MP, Samsung S5KHP6 ৫০MP, Samsung S5KJN3 / Sony IMX855 ৫x, Sony IMX855 / Samsung S5KJN3 ১৬MP, Samsung S5K2P5

কবে লঞ্চ হতে পারে Galaxy S27 সিরিজ?

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের শুরুতে Galaxy S27 সিরিজ বাজারে আনতে পারে Samsung। স্ট্যান্ডার্ড Galaxy S27 মডেলে সংস্থার পরবর্তী প্রজন্মের Exynos চিপসেট ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। এটি 2nm প্রসেসে তৈরি হতে পারে বলে জল্পনা।

তবে ক্যামেরা সেন্সর, মডেলের সংখ্যা এবং অন্যান্য স্পেসিফিকেশন এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি Samsung। লঞ্চের আগে আরও পরিবর্তন হতে পারে। তাই আপাতত এই তথ্যগুলিকে ফাঁস হওয়া সম্ভাব্য স্পেসিফিকেশন হিসেবেই দেখা উচিত।

Get your daily dose of tech news and insight.  Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *