Malda: ভরদুপুরে আকাশ থেকে ঝরঝর করে পড়ছে বরফের টুকরো! বিঘের পর বিঘে জমিতে বিরাট ক্ষতি | Sudden hailstorm on huge area in Malda's Habibpur people scared - 24 Ghanta Bangla News
Home

Malda: ভরদুপুরে আকাশ থেকে ঝরঝর করে পড়ছে বরফের টুকরো! বিঘের পর বিঘে জমিতে বিরাট ক্ষতি | Sudden hailstorm on huge area in Malda’s Habibpur people scared

Spread the love

মালদহ: আচমকা ভয়ঙ্কর শিলাবৃষ্টি। জলের থেকে বেশি ঝমঝমিয়ে পড়ছে বড় বড় জমাট বাঁধা বরফ। বুধবার দুপুরে গোটা এলাকা জুড়ে আকস্মিক এমন ছবি দেখা গেল। মালদহের (Malda) হবিবপুরের ঘটনা। অনেকেই এই দৃশ্য উপভোগ করতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তবে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, কারণ শিলের চাপে নষ্ট হয়ে যেতে পারে বিঘের পর বিঘে ফসল।

বাংলাদেশ সীমান্তের কাছে নিমবাড়ি, মণিকোড়া গ্রামে তীব্র শিলাবৃষ্টি হয়েছে বুধবার দুপুরে। এই মণিকোড়া গ্রামেই হয় প্রাচীন বিখ্যাত কালী পুজো। মনষ্কামনা পূরণের জন্যে বহু মানুষ আসেন। মানুষ আসে বাংলাদেশ থেকেও। শয়ে শয়ে পাঁঠাবলি হয়। এখন গ্রামে মেলা বসেছে। আর সেখানেই ব্যাপক হারে চলছে শিলাবৃষ্টি। মঙ্গলবার দুপুরে শিলাবৃষ্টি হয় হাওড়ায়। আচমকা বৃষ্টিতে তাপমাত্রাও কমে যায় অনেকটাই।

জলপাইগুড়ির রাজগঞ্জেও দেখা যায় একই ছবি। ভাইফোঁটার সকালে ঝলমলে রোদ থাকলেও বিকেল গড়াতেই সেখানে বদলে যায় আবহাওয়ার ছবি।

সাধারণত কিউমুলোনিম্বাস নামের শক্তিশালী বজ্রমেঘ থেকেই শিলাবৃষ্টি তৈরি হয়। মেঘের ভিতরে থাকা শক্তিশালী উর্ধ্বমুখী বাতাস বরফ বা জলের কণাকে বারবার উপরে ও নীচে ঠেলে দেয়। ফলে প্রতিটি কণার চারপাশে বরফের একের পর এক স্তর জমে বড় শিলায় পরিণত হয় এবং একপর্যায়ে তা নীচে নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *