Life Certificate Update: ৩০ তারিখ লাস্ট ডেট! পেনশন পেতে বাড়ি বসে লাইফ সার্টিফিকেট আপডেট করবেন কী করে, শিখে নিন… | No need to visit bank how to update life certificate online at home step by step process
নয়া দিল্লি: হাতে আর মাত্র ক’টা দিন। পেনশনভোগীদের এই মাসেই করতে হবে গুরুত্বপূর্ণ কাজ। নভেম্বর মাসে জমা করতে হবে লাইফ সার্টিফিকেট। তবে অনেক প্রবীণ নাগরিকই আছেন, যাদের ব্যাঙ্কে বা পোস্ট অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট আপডেট করা সম্ভব নয়। তবে তাদের জন্য চিন্তার কোনও কারণ নেই। অনলাইনেও, বাড়ি বসে লাইফ সার্টিফিকেট আপডেট করা যায়। কীভাবে বাড়ি বসে লাইফ সার্টিফিকেট আপডেট করবেন, শিখে নিন-
পেনশনভোগীরা জীবন প্রমাণ পোর্টাল থেকে অনলাইনে লাইফ সার্টিফিকেট আপডেট করতে পারেন। এছাড়া উমঙ্গ অ্যাপ (UMANG app)-র মাধ্যমেও লাইফ সার্টিফিকেট আপডেট করা যায়।
এছাড়া পোস্ট অফিসে গিয়ে বা ডোরস্টেপ বায়োমেট্রিক ডিএলসি-র মাধ্যমে আপডেট করা যায়। ইপিএফও-র ডিজিটাল সাবমিশন পদ্ধতিতেও আপডেট করা যায় লাইফ সার্টিফিকেট।
কীভাবে আপডেট করবেন?
- প্রথমেই আধার ফেসআরডি (AadhaarFaceRD) অ্যাপ ও জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করতে হবে।
- এবার জীবন প্রমাণ অ্যাপ খুলে সেখানে আধার নম্বর, মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিতে হবে।
- এরপরে মোবাইলে যে ওটিপি আসবে, সেটি বসাতে হবে। ফেস বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে অথেনটিকেট করতে হবে।
- এবার পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও নম্বর বসাতে হবে। ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট ডিটেইল দিয়েও ভেরিফিকেশন করা যাবে।
-
বায়োমেট্রিক ফেস স্ক্যান-
- এবার ফেস অথেনটিকেশন করতে হবে। ক্যামেরার মাধ্যমে লাইভ ফেস স্ক্যান করতে হবে।
- ফেস অথেনটিকেশন হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করুন।
- সাবমিট হয়ে গেলে এসএমএসের মাধ্যমে কনফার্মেশন মেসেজ আসবে। ইউনিক প্রমাণ আইডি পাঠানো হবে।
- জীবন প্রমাণ লগইন পেজে লাইফ সার্টিফিকেটের পিডিএফ কপি দেখা যাবে।