আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও চিনের বিশ্ববিদ্যালয়ের হাতে Nvidia-র চিপ, এতেও কি রয়েছে ‘স্পাই যোগ’?
রয়টার্সের রিপোর্টে জানা গিয়েছে, এই চিপ কেনাই নয়, চলতি বছর একাধিক চুক্তিও হয়েছে ওই চিনা বিশ্ববিদ্যালয় এবং শানসি বৌশুয়ান নেটওয়ার্ক টেকনোলজির মধ্যে। যাদের মাধ্যমেই Nvidia-র চিপ পৌঁছয় ওই চিনা বিশ্ববিদ্যালয়ের হাতে। পাশাপাশি চিপ ছাড়াও তারা H200, A100 এবং A800 চিপযুক্ত সার্ভার পরিষেবাও ভাড়া নিয়েছে। যেগুলি খুব আধুনিক মিসাইল টেকনোলজির কাজে ব্যবহার করা হয়।
আর এখানেই উঠছে ‘চিনা স্পাই’-এর যোগসূত্রের তথ্য। অনেক বিশেষজ্ঞ বলছেন, এতে অ্যালিস হুয়াংয়ের কোনও হাত নেই তো? কারণ এই খবরটি এমন একটা সময়ে প্রকাশ্যে এসেছে, যখন টেকনোলজি দুনিয়ার বেতাজ বাদশা Nvidia-র সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক। মার্কিন গোয়েন্দা সংস্থা এই অ্যালিসকে চিনা স্পাই সন্দেহ করেছে। তাদের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অ্যালিস চিনের নাগরিক। চিনে তিনি ‘হুয়াং লে’ নামেও পরিচিত। অ্যালিস সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা মেগাস্পিডের (Megaspeed) প্রাক্তন শীর্ষকর্তাও ছিলেন।
মেগাস্পিড সিঙ্গাপুরের ক্লাউড কম্পিউটিং সংস্থা। ২০২৩ সালে মেগাস্পিডের শীর্ষ পদে আসেন অ্যালিস। ক্লাউড কম্পিউটিং সংক্রান্ত পরিষেবা এবং এআই কম্পিউটিং সংক্রান্ত ব্যবসা করে মেগাস্পিড। গত দু’বছরে মেগাস্পিড প্রায় ৪৮০ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ হাজার ১৫০ কোটি টাকারও বেশি মূল্যের এনভিডিয়া চিপ কিনেছে। সেই সময়েই জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয় বলে মনে করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির দাবি, এই মহিলা ‘স্পাই’। তাঁকে চিনের গোয়েন্দা সংস্থার তরফে নিয়োগ করা হয়েছিল। তিনি জেনসেন হুয়াংয়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করে চিনে তা পাচারের ছক কষেছিলেন।