kali puja 2026-১০ টাকা থেকে শুরু পুজোর বাজেট এ বার দেড় লক্ষ
সাবেকিয়ানা বজায় রেখে এ বারও কালীপুজোর আয়োজন করেছিলেন ভাই ভাই সঙ্ঘের পুজো উদ্যোক্তারা। মণ্ডপ থেকে প্রতিমা সবেতেই এই ছোঁয়া। পুজোর মণ্ডপ সাজানো হয়েছে রাজবাড়ির ঠাকুর দালানের আদলে। পুরোনো দালানকোঠা, খিলানযুক্ত বারান্দা, খয়েরি মেঝের উপরে রয়েছে চণ্ডীমণ্ডপ এবং হাতে তৈরি আলপনার দেখা মিলবে এখানে। প্রতিমার মধ্যেও অভিনবত্ব। মাটির প্রতিমার গয়নাও মাটির। প্রতিমায় স্নিগ্ধতা ও করুণা অনেক বেশি প্রকাশ পায়। কাঁসার থালার বদলে দেবীর ভোগ দেওয়া হয়েছিল মাটির বাসনে।