Breaking News Live: ভাইফোঁটা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
অসমে সাইরং এক্সপ্রেসের দুর্ঘটনা
অসমে দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরং এক্সপ্রেস। বেলাইন ইঞ্জিন-সহ একাধিক কামরা।
ভাইফোঁটা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ভাইফোঁটা উপলক্ষে দেশবাসীদের শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, এই শুভ দিনে ভাই-বোনের সম্পর্কে বাড়ুক মিষ্টতা। আরও দৃঢ় হোক সম্পর্ক।
देशभर के मेरे परिवारजनों को भाई दूज की हार्दिक शुभकामनाएं।
यह पावन पर्व भाई-बहन के स्नेहपूर्ण एवं प्रगाढ़ रिश्ते की मिठास और आत्मीयता का प्रतीक है।
इस शुभ अवसर पर मैं सभी की प्रसन्नता और संपन्नता की कामना करता हूं।
— Narendra Modi (@narendramodi) November 11, 2026
আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা, কবে আসছে শীত?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। ঝড়বৃষ্টির এই পর্ব কেটে গেলেই শীতের আমেজ ফিরতে পারে রাজ্যে।